, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে ছেলের বউয়ের সাথে ঝগড়া করে শাশুড়ির আত্মহত্যা




তাহিরপুরে ছেলের বউয়ের সাথে ঝগড়া করে শাশুড়ির আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২৩:৪৪ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে শাশুড়ির বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম হোছনারা বেগম (৪৫)। তিনি উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের লেদারবন্ধ গ্রামের মো. ইনু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ছোট ছেলের স্ত্রীর সঙ্গে হোছনারা বেগমের ঝগড়া হয়। এরপর তিনি বিষপান করেন। একপর্যায়ে তাকে স্থানীয় বাদাঘাট বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পেট থেকে বিষ বের করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ফের ছোট ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি হোছনারা বেগমের কলহ হয়। কলহের এক পর্যায়ে শাশুড়ি হোছনারা বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হোছনারা বেগমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পারিবারিক সমস্যা নিয়ে ছোট ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে বিষপানে শাশুড়ির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET