, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহে ভিন্ন আয়োজনে ত্রান সামগ্রী নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ




ময়মনসিংহে ভিন্ন আয়োজনে ত্রান সামগ্রী নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ২২:৫৮ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বজুড়ে চলছে প্রানঘাতীক বৈশ্বিক করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ কমাতে চলছিল ১০ দিনের সাধারণ ছুটি। সেটাকে বৃদ্ধি করে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা।এ অবস্থায় দেশের সবশ্রেনির মানুষের সমস্যা হলেও সব থেকে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা সরকার ও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে সহায়তা পেলেও মধ্যবিত্তরা তা থেকে বঞ্চিত। এই শ্রেণীর মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না।

এদিকে ,, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে। মধ্যবিত্তদের তথ্য গোপন রেখে দিনরাত ধরে  তাদের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেন ।

ময়মনসিংহে এসব অসহায়, মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি ।

জানা গেছে,গতকাল শুক্রবার (৩ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে ময়মনসিংহ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিস’এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম এর উদ্যোগে শুক্রবার সারা দিনরাতে নগরের, নতুন বাজার, হরিজনপল্লী, রেল ক্রসিং, নওমহল, স্টেশন চত্বর, ও বিভিন্ন বস্তি এলাকায় প্রায় শতাধিক পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ।

এ সময় দেখা যায় , এই খাদ্য সামগ্রীতে, চাল, ডাল,আলু, তেল, পেঁয়াজ, আটা, লবন, সাবান এর পাশাপাশি এই প্রথম প্রত্যেক পরিবারে ৩ দিনের কাচাঁবাজার সামগ্রী,শাঁক, লাউ, পেঁপে,টমেটো,মাছ, ডিম, শসা, লেবু ইত্যাদি বিতরণ করেন।

এসময় নওশেল আহমেদ অনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন ।আমরা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সেই কথা মাথায় রেখেই কাজ করছি। আপনারা সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করে অনি বলেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

এর আগেও, বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্দেশে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে, হাত ধোঁয়ার ড্রাম স্হাপন করেন নগরের বিভিন্ন এলাকায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET