, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে ২৯৪ জন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ২২:০৬ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীসহ জেলাজুড়ে এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের কোন রোগি শনাক্ত হয়নি। তবে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৯৪ জন। তারা ঢাকা এবং দেশের বাইরে থেকে রাজশাহী এসেছেন। ১৪ দিন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।গতকাল সোমবার দুপুরে করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ২৯৪ জনের মধ্যে রাজশাহী মহানগরীতে ৮৬, বাঘায় ১৩, চারঘাট ৩৪, পুঠিয়া ৩৯, দুর্গাপুর ১৪, বাগমারা ২৮, মোহনপুর ৩৬, তানোর ১১, পবা ১২ ও গোদাগাড়ী উপজেলায় ২০ জন রয়েছেন। এদের মধ্যে ৭ জন বিদেশ ফেরত। এর মধ্যে ভারত থেকে আসা ৩ এবং নেপাল ও সৌদী আরব থেকে আসা ২ জন করে রয়েছেন। ঢাকা ফেরত মানুষকেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আনা হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ১০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ৮১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, যারা বিদেশ ও ঢাকা থেকে আসছে তারা ১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সরকারি নির্দেশনা অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET