, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে আদেশ অমান্য করায় ১১জনকে জরিমানা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ১৮:২১ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং আদেশ অমান্য করে দোকান খোলার অপরাধে উপজেলার ১১জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক পঞ্চগড় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মোঃ কামরুজ্জামান। মঙ্গলবার ( ৬ এপ্রিল) সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে ৪ জনকে, কলেজ মোড়ে ২জন ও রাধানগর বোর্ড অফিস বাজারে ৫জন সহ মোট ১১জনের কাছ থেকে ৯হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অনেককে স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ প্রশাসনের জারীকৃত আদেশ মেনে চলার উপর সচেতন ও সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, এসআই শাহীনুর ইসলাম সিদ্দীকি সহ পুলিশ সদস্যের একটি চৌকস দল।#
মো: ইউসুফ আলী

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET