, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় অবশেষে অভুক্ত কুকুরদের মাঝে খাবার নিয়ে হাজির হলেন ইউএনও




বাগমারায় অবশেষে অভুক্ত কুকুরদের মাঝে খাবার নিয়ে হাজির হলেন ইউএনও

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ২১:৪২ | 1524 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা সংকটে টানা লক ডাউনে চরম খাদ্য সংকটে দিশেহারা হয়ে হয়ে পড়েছিল বাগমারা উপজেলার বিভিন্ন হাট বাজারে অবস্থানরত শত শত কুকুর বিড়াল। এ সংক্রান্ত খবর সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে কুকুরদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ। বাগমারার ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার হেডকোয়ার্টার ভবানীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে অবস্থানরত শত শত কুকুর বিড়াল চলমান করোনা সংকেট দেশব্যাপি লকডাউন ঘোষনা হওয়ায় চরম খাদ্য সংকটে পড়ে। কুকুর বিড়ালের এই চরম খাদ্য সংকটের বিষয়টি সাংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসক হামিদুল হক বিষয়টি আমলে নেন। তিনি তাৎক্ষনিক ভাবে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকার কুকুর বিড়ালের জন্য খাদ্য সরবরাহ করতে ইউএনও কে নির্দেশ দেন। ইউএনও এই নির্দেশ পেয়েই গতকাল বুধবার নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে কুকুরদের জন্য খিচুরী রান্নার ব্যবস্থা করেন। পরে এসব রান্না করা খিচুরী পলিথিন প্যাকেটে ভরে উপজেলা পরিষদ চত্তর , ভবানীগঞ্জ বাজার, কলেজ মোড়, গোড়াউন মোড়, ব্র্যাক মোড় ও বাসট্যান্ড এলাকাসহ প্রায় দেড়শতাধিক কুকুরের মাঝে এসব খাবার বিতরণ করেন। এ প্রসঙ্গে ইউএনও শরিফ আহম্মেদ বলেন, এখন থেকে কুকুর বিড়াল এমনকি কাকদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করেছি আমরা। এই উদ্যোটি চলমান রাখা হবে। বাগমারার সকল এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের নির্দেশ দেওয়া হবে। যাতে তারাও নিজ উদ্যোগে এসব অবলা জীবজন্তুকে অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা করেন। এছাড়া ইউএনও একই সাথে উপজেলা বিভিন্ন এলাকার অবস্থাশালী ও ধনাঢ্য বাক্তিদের তার এলাকার গরীব দু:খী অসহায়দের খাদ্য সহায়তার পাশাপাশি নিজ নিজ এলাকার অবলা জীবজন্তু ও বন্যপশুপাখীদের প্রতি যথাসম্ভব সহানুভুতিশীল হওয়ার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET