রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রবাসীদের সহযোগিতায় চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় অহসায় ১৩৭ পরিবারের লোকজনদের মাঝে চাল,ডাল তেল,আলুসহ বিভিন্ন ধরনের ত্রান সামগ্রী বিতারন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ত্রান সামগ্রী বিতারনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম,তাহেরপুর পৌর বি এন পির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন,সাংবাদিক সমিত রায়, জনি সরকার,সাব্বির সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য প্রবাসি সরদার মোঃ ইনামুল করিম বাবু, মোছাঃ সিরিন হোসাইন,সাইদুর সরকার,আয়নাল আলী মৃধা,মাহামুদুন্নবী, বিশ্বজিৎ রায়,মাহাবুর রহমান খাঁন মুক্তা,আবুল হোসেন লালু সরকার,মুক্তাদুর রহমান বাবুর সহযোগিতায় ১৩৭ পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়। এসময় ত্রান সামগ্রী পেয়ে অনেকে প্রবাসীদের জন্য দো’য়া করে বলেন তাহেরপুর পৌরসভায় এখন পর্যন্ত এতো বড় ত্রান সামগ্রী কেউ দিতে আসেনি।









