, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ২০:১৮ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনার প্রার্দূভাবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায়,পিপিই প্রদান করেছেন, উপজেলার একমাত্র বে-সরকারী হাসপাতাল টিএম হেলথ কেয়ার।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায়, টিএম হেলথ কেয়ার প্রাঙ্গনে এই পিপিই প্রদান করেন, টিএম হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আমেরিকা প্রবাসী প্রকৌশলী মোশারফ হোসেন বাবু। এসময় টিএম হেলথ কেয়ারের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম,প্রভাষক মোকারম হোসেন বিদুৎসহ টিএম হেলথ কেয়ারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমেরিকা প্রবাসী প্রকৌশলী মোশারফ হোসেন বাবু বলেন, সাম্প্রতিক করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, চিকিৎসক,স্বাস্থ্যকর্মি, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সিভিল প্রশাসনের কর্মকর্তাগণ। এদের সাথে নিরলস ভাবে কাজ করছে গণমাধ্যম কর্মি সাংবাদিকগণ। তাই সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে, তিনি এই পিপিই প্রদান করেন। তিনি বলেন এই ক্লান্তিলগ্নে সাংবাদিকদের ভূমিকা সব থেকে বেশি প্রয়োজন, সেইসাথে তাদের সুরক্ষাও প্রয়োজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET