, , ,

শিরোনামঃ-




শার্শায় ভুয়া সাংবাদিকের মোটর সাইকেলে ফেন্সিডিল উদ্ধার

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ২০:২৮ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনার ভয়াবহতায়ও থেমে নেই শার্শা ও বেনাপোলের মাদকব্যবসায়ীরা। প্রাণঘাতী করোনার এই দূর্যোগকালেও অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় শার্শা সীমান্ত  থেকে  ৪৯ বোতল ফেনসিডিল সহ প্রেস লেখা ও জাতীয় পতাকা আঁকা একটি পালসার মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ এপ্রিল) রাত্রে শার্শার গোগা সীমান্ত থেকে একটি পালসার মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে থেকে অভিনব কায়দায় রাখা অবস্থায়  ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
২১ বিজিবি  গোগা ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,  গোগা মফিজুরের বাড়ি থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় রাখা  ৪৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় মোটরসাইকেলের মালিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তবে গাড়ির সামনে প্রেস ও বাংলাদেশের একটি পতাকা আঁকা রয়েছে। পালসার গাড়িটির রং কালো। গাড়িটির কোন কাগজপত্র নাই।গাড়িটির প্রকৃত মালিক কোন সাংবাদিক সেটা মফিজুরের নামে মামলা দিয়ে রিমান্ড নিলে মুল ঘটনা বাহির হয়ে যাবে।
গোগা ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক হোসেন বলেন, বিজিবি তার উপস্থিতিতে গাড়িটি খুলে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গাড়ি ও ফেনসিডিল গোগা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসীরা জানান, করোনায় প্রভাবে আমরা গ্রামবাসী বাড়ি থেকে বাহির হতে পারি না প্রশাসনের ভয়ে।প্রেস লেখা গাড়ি নিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদক চক্র পাচারকারীদের সংস্পর্শে করোনার প্রভাব বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। বেনাপোলের কোন এক সাংবাদিক ব কলম জানে না একটি ক্লাবের সে সদস্য এর আগেও ফেন্সিডিলের চালান সহ আটক করে ৪৯ বিজিবি।সে প্রায় এখানে এসে নিজেকে অনেক বড় সাংবাদিকের পরিচয় দিয়ে থাকে। সমস্থ কাড ধারী ভুয়া সাংবাদিকদের না আটকাতে পারলে সাধারন জনগণের চোখে সকল সাংবাদিকের মান সম্মান ধুলোয় মিশে যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET