, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল- ২০ হাজার টাকা জরিমানা




রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল- ২০ হাজার টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১০:০০ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়কালে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে একজনের ৩ মাসের বিনাশ্রম করাদন্ড এবং অপরজনের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১১ এপ্রিল) শনিবার বিকালে রাজারহাট উপজেলার চাকিপশার ইউপির নাককাটিরহাট বাজারে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়কালে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাকিরপশার ইউপির তালুক নাককাটিরহাট এলাকার নুর ইসলামের পুত্র  হাবিবুল্লাহ(২৭) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কানুয়া এলাকার নুরমোহাম্মদ এর পুত্র রাকিব হাসানের ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি মোকাবেলায় রাজারহাট উপজেলার বিভিন্ন পয়েন্টে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ন্যায্যমূল্যে শনিবার ১১এপ্রিল বিকালে নাককাটিরহাট বাজারে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির নিত্য পণ্য সামগ্রী বিক্রি করার সময় হাবিবুল্লাহ(২৭) এবং রাকিব হাসান (২৫) তা বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে ঘটনাস্হলে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপরজনের ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET