ইমরান খান রাজ
তোর সাথে আবার হাটতে চাই,
মনের না বলা কথাগুলো বলতে চাই।
আজ বড্ড ক্লান্ত শরীরের সব অঙ্গ,
আয় ফিরে আমার পাশে চাই তোর সঙ্গ!
মনে কি পড়ে সেদিনের কথা ?
যেখানে হয়েছিলো প্রথম দেখা !
সবুজ গাছের ছায়ার নিচে,
তোমার শাড়ির আঁচল বিছিয়েছিলে !
আমিতো প্রথম দেখাতেই হই মুগ্ধ,
সময়ের কাটা চললেও আমি হই স্তব্ধ !
অপেক্ষাগুলো আজ তীব্র হয়ে যাচ্ছে,
আমাকে পাবার আশা দ্রুত হারাচ্ছে !
Attachments area
Please follow and like us:









