, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে এক গর্ভবতী নারী করোনা ভাইরাসে আক্রান্ত জেলা




সুনামগঞ্জে এক গর্ভবতী নারী করোনা ভাইরাসে আক্রান্ত জেলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৮:১২ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের এক গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়েছেন। ওই নারীর স্বামী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজবাড়ি বেরীগাঁওয়ে এসেছিলেন। সোমবার সকালে ওই গর্ভবতী নারী করোনা সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। জানাযায়, গত বুধবার ওই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হলে করোনা পজেটিভ ধরা পড়ে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই নারীর সংস্পর্শে আসা এক ডাক্তার ও তিন নার্সকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে শনিবার জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এক নারীর করোনা শনাক্ত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET