, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের সেই ছেলের করোনার রিপোর্ট নেগেটিভ! লাশ বহনে খাটিয়া দেননি ধর্মপ্রাণ এলাকাবাসী




সুনামগঞ্জের সেই ছেলের করোনার রিপোর্ট নেগেটিভ! লাশ বহনে খাটিয়া দেননি ধর্মপ্রাণ এলাকাবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৮:২২ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামের শ্রমিক যুবক মারা যান গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায়। বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। তার নমুনা সংগ্রহের ফলাফলে করোনা উপসর্গ ছিলনা বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।  ২২ বছর বয়সি ওই যুবক নরসিংদীতে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। মৃত্যুর পর পর ওই যুবকের পরিবারসহ তার পাড়া এবং তার লাশ দেখতে আসা দোয়ারাবাজার সদরের মাঝের গাঁওয়ের দুই স্বজন পরিবারকে লকডাউনে রেখেছে প্রশাসন। তবে এ ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মুসলিম রীতি-নীতি অনুযায়ী লাশ গোরদাফন করতে যেয়ে। নিহতের দুই ভাই ও বাবা লাশ বহনের জন্য মসজিদের খাটিয়া চেয়েও পাননি। মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের অনুমতি না মিলায় খাটিয়া ছাড়াই দুই ভাই ও বাবা শাদা কাফনে মোড়ানো হতভাগা যুবকের মরদেহ কাধে তুলে কবরস্থ করেছেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংকটে মানুষের অনুভূতি লোপ পাওয়ায় বিষ্ময় প্রকাশ করেছেন মানবিক মানুষেরা। তবে গোর দাফনের সময় থানা পুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তারা গ্রামের মানুষের ক্ষোভের মুখে অসহায় ছিলেন বলে জানা গেছে। দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, আমরা গোর দাফনের সময় উপস্থিত ছিলাম। তবে গ্রামের লোকজন মসজিদের খাটিয়া লাশ বহনে ব্যবহারের অনুমতি না দেওয়ায় ভাই ও বাবা কাধে নিয়ে লাশ দাফন করেছেন।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়। ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে তিনি জানান, দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামের করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুস সালামের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET