, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় ঔষধ দোকানীর জরিমানা করায় দোকান বন্ধ করে বিক্ষোভ




বাগমারায় ঔষধ দোকানীর জরিমানা করায় দোকান বন্ধ করে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ২০:০০ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিরাপদ সামাজিক দূরত্ব বাজায় না রেখে ক্রেতাদের মাঝে ব্যাপক ভীড় করে ঔষধ বিক্রির অপরাধে গতকাল সোমাবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারের মাজেদ ফার্মেসির মালিককের মাত্র ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বেলা ১০টার দিকে ভবানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে স্থানীয় ভ্রাম্যমান আদালত। তবে এই জরিমানার প্রতিবাদের মহুর্তের মধ্যে বাজারের ঔষধ দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় অনেক ঔষধ ক্রেতারা বাজরে এসে ঔষধ না পেয়ে বেকায়দায় পড়ে যায়। বিষয়টি সাথে সাথে বাগমারায় অবস্থানরত স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়। তিনি বিষয়টি নিরসনের জন্য ইউএনও সহ দোকান মালিক নেতৃবৃন্দকে নির্দেশ দেন। বাজরের এই জটিলতার বিষয়টি অবগত হয়ে ইউএনও আবারও ছুটে আসেন বাজারে। তিনি দোকান মালিকে নেতুবুন্দের সাথে কথা বলে প্রায় এক ঘন্টা পর ভবানীগঞ্জ বাজারের সকল ওষধের দোকান খোলার ব্যবস্থা করেন। ওষধ মালিক সামিতির সভাপতি ভবানীগঞ্জ বাজারের রানা মেডিকেলের মালিক ফজলুর রহমান জানান, আমরাও জীবনের ঝুকি নিয়ে ওষধের দোকান খোলা রেখেছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ক্রেতাদের বার বার তাগাদা দিয়েও আমার তা নিয়ন্ত্রন করতে পারছিনা। ইউএনও স্যারের সাথে সামান্য ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছিল। আমরা আলোচনার মাধ্যমে তার সমাধান করেছি। ইউএনও শরিফ আহম্মেদ জানান, রাজশাহীর পুঠিয়াতে করোনা রোগি শনাক্ত হয়েছে। বাগমারাতেও নানন ভাবে আমরা চরম ঝুকির মধ্যে আছি। তাই আমরা চাচ্ছি যে কোন মূল্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চত করতে। সবাইকে বিষয়টি উপলদ্ধি করতে হবে এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে তবেই আমরা করোনার হাত থেকে হয়ত রক্ষা পাব।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET