, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিবগঞ্জে সীমানা প্রাচির নির্মাণ কে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ থানায় অভিযোগ




শিবগঞ্জে সীমানা প্রাচির নির্মাণ কে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ থানায় অভিযোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৭:৪৪ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর নয়াপাড়া গ্রামে জমির নিয়ে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত কায়ছার আলীর ছেলে মাহবুর রহমান ১৯ বছর পূর্বে ক্রয় সূত্রে সম্পত্তিতে বসত বাড়ি নির্মাণ করিয়া শান্তিপূর্ণ ভাবে বসবাস করিয়া আসিতেছি। নিজের নিরাপত্তার জন্য জন্য গত ১২ এপ্রিল টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মুঞ্জু মিয়া, আব্দুল খালেক, রফিকুল ইসলাম, মুসা মিয়া সকলের পিতা আবু তাহের ও মৃত: আবু তাহের এর স্ত্রী রূপিয়া বেগম ও মুঞ্জু মিয়ার স্ত্রী মিলন বেগম, নাজিরা, মমতা সহ৮/৯ জন বে-আইনী দলবদ্ধ হইয়া সকাল সাড়ে ১১টার সময় তারা অতর্কিত ভাবে হামলা চালায়ে সীমানা প্রাচির ভাঙ্গিয়া ফেলে। প্রতিপক্ষেদের বাঁধা দিতে গেলে লোহার রড, হাসুয়া দ্বারা মারপিট করে। এতে আইনুর ইসলাম, শাকিল শেখ, বিউটী বেগম, নাছিমা বেগম গুরুতর আহত হয়। এসময় হামলাকারীরা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তারা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মাহবুবুল আরো জানান, তার ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET