, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু : নমুনা ল্যাবে




ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু : নমুনা ল্যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২১:৫২ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মুর্শিদা খাতুন(৪৫) নামে এক নারী মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ত্রিশাল পৌর শহরের চরপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী মুর্শিদা খাতুন তীব্র শ্বাসকষ্ট নিয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় পরিবারের লোকেরা দুপুর একটার দিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মুর্শিদা খাতুনের শরীরে প্রাণঘাতি করোনা ভাইরাসের উপসর্গ থাকতে পারে বলে চিকিৎসকরা জানালে স্বজনরা তাকে ফেলে চলে যায়। জানাযায়, মুর্শিদা ত্রিশাল বাজারের একটি খাবার হোটেলে রান্না-বান্নার কাজ করত এবং দীর্ঘ দিন ধরে তার শ্বাসকষ্ট ছিল।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি মেডিকেল অফিসার মানুষ রঞ্জ আদিত্য জানান, মুর্শিদাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি মেডিকেল অফিসার সুরাইয়া আক্তার জানান, দুপুর সাড়ে তিনটার দিকে তার স্বজনরা মরদেহ নিয়ে যায়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি.এইচ.ও ডা. নজরুল ইসলাম জানান, যেহেতু করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বিধায় তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET