, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনার মনিপুরে জুয়েলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ




হোমনার মনিপুরে জুয়েলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১৮:২৬ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর দিক নির্দেশনায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার সস্পাদক জুয়েল রানা’র উদ্যোগে গরীব, দুস্থ, অসহায় ও পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকাল সাড় ৪ টার দিকে ঘারমোরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড মনিপুর গ্রামে ১০০ জন দরিদ্রের পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ঘারমোরা ইউনিয়নের আ’লীগের সাধারণ সস্পাদক হাজ্বী একে এম মনিরুজ্জামান মনির, ঘারমোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আমিন হোসেন জিল্লু, জাতীয় শ্রমিকলীগ প্রচার সম্পাদক মো.জুয়েল রানা, ৩নং ওয়ার্ডের মনির মেস্বার, ঘারমোরা ইউনিয়ন যুবলীগের সদস্য শাহিন ভূইয়া, আ’লীগের সদস্য আলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সস্পাদক মো. ইসাক, ঘারমোরা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মফিজুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রলীগ সদস্য মো.রিমন, যুবলীগ নেতা আবুল খায়ের সরকার প্রমূখ।
এছাড়া কুমিল্লা-২ হোমনা-তিতাস সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী’র) নিজস্ব অর্থায়নে হট লাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
জানা গেছে, তিনি প্রত্যেকের মাঝে  চাল, ডাল,  তেল, পিয়াজ, আলু, শিশুদের জন্য দুধের প্যাকেট বিতরণ করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET