দেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবিলায় গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরণ করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
১৫ এপ্রিল (বুধবার) দুপুরে পৃথক পৃথক ভাবে উপজেলার দরবস্ত ও শিবপুর ইউনিয়নের কর্মহীন বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু, লবন ও সাবান বিতরণ করা হয়। এ সময় দরবস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, শিবপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক ভিপি সেকেন্দার আলী মন্ডল, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সামছুল আলম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।









