, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে পল্লী চিকিৎসকের বাড়ি লকডাউন- ১১ জনের নমুনা সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২০:৩৮ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের এক পল্লী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত (পরবর্তীতে মারা যাওয়া) এক রোগীর চিকিৎসা দেয়ায় অবশেষে বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় ওই চিকিৎসক সহ তার পরিবারের ১১জন জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়। উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ওই পল্লী চিকিৎসক নিজ এলাকায় সেবা ফার্মেসী নামক একটি ওষুধ দোকান দিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে আসছেন। গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উন্দানিয়া গ্রামের আলী আক্কাস (৪৫) নামক এক রাজমিস্ত্রি জ্বর, সর্দি (করোনাভাইরাসের উপসর্গ) নিয়ে ওই চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রোগী বাড়িতে চলে যান। পরবর্তীতে ১২ এপ্রিল (রবিবার) আকস্মিক ওই রোগী মারা গেলে স্থাণীয় প্রশাসন নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষনিক নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস ওই পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে লকডাউন করে দেন। এসময় পল্লী চিকিৎসক সহ তার পরিবারের ১১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসআর-এ প্রেরণ করা হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব বলেন, ওই পল্লী চিকিৎসকের পরিবারের ১১ জন সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের কেউ করোনায় আক্রান্ত কিনা নিশ্চিত হওয়া যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET