, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে অভুক্ত পরিবারের পাশে সাবেক দুই ছাত্রলীগ নেতা




ধুনটে অভুক্ত পরিবারের পাশে সাবেক দুই ছাত্রলীগ নেতা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৯:২৯ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অভুক্ত ৫০০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন এবং সাবেক সহসভাপতি ও ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান খসরু খান নুপুরের যৌথ অর্থায়নে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকাল ১১টার দিকে ধুনট কৃষি ব্যাংক চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে লকডাউন চলছে। আয়-উপার্জন বন্ধ থানায় মানুষ কষ্টে রয়েছেন। মানুষ মানুষের জন্য এমন ভাবনা থেকে দরিদ্র মানুষের পাশে আমরা দাড়িয়েছি। সমাজের বিত্তবানদের মানবিক হয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোবায়ের আল মাহমুদ সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ আলামিন আলম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন বাবু, ছাত্রলীগ নেতা আবু মারজান ও হাসান মাহমুদ রাব্বি প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET