, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় পরিবারদের সাহায্য করছে কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন




করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় পরিবারদের সাহায্য করছে কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১১:৪৮ | 1176 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অন্ধকার যখন ঘনিয়ে আসে নিঃশ্বাস যখন স্তব্ধ তখন কিছু যুবক বেরিয়ে পড়েন মানবতার সেবায়। করোনার কারণে আজ জনজীবন বিপন্ন হয়ে পড়েছে, দেশের এই করোনা পরিস্থিতিতে দিনমজুর ও নিম্ন এর মানুষগুলো কর্মহীন হয়ে, অনাহারে দিন কাটাচ্ছেন। এই অসহায় ব্যক্তিদের খুঁজে বের করে তাদের কে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিছু যুবকদের নিয়ে গড়ে তোলা, কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। ২০১৭ সালে সিরাজগঞ্জ জেলার, কামারখন্দ উপজেলার, কুড়া উদয়পুর গ্রামে, সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য” কিছু সচেতন মূলক যুবকদের নিয়ে গড়ে তোলা হয়, কুড়া উদয়পুর স্টুডেন্টস ওয়েলফেয়ার।
বর্তমানে দেশের এই করোনা পরিস্থিতিতে এলাকার জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি জীবাণুনাশক স্প্রে অসহায় ব্যক্তিদের মাঝে সাহায্য জনসেবামূলক কাজ করে যাচ্ছে কুড়া উদয়পুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল আমরা অসহায় কর্মহীন কিছু মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, রাতের আঁধারে পৌঁছে দেই।
কুড়া উদয়পুর, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের” প্রধান সমন্বয়ক নাহিদ খন্দকার (রুশো) বলেন আমাদের সকল উপদেষ্টা মন্ডলী ও সকল সদস্য বৃন্দর অক্লান্ত পরিশ্রম ও তাদের আর্থিক সহযোগিতার ফলে আমরা এই দেশের করোনা পরিস্থিতিতে কিছু অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা প্রথম ধাপে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির প্রচার-প্রচারণা এবং মাক্স বিতরণ ও এলাকাতে জীবাণুনাশক স্প্রে করি। বর্তমানে খেটে খাওয়া নিম্নআয়ের কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর ব্যবস্থা করে দিচ্ছি। সমাজের আরো কিছু বিত্তবানদের থেকে কিছু সাহায্য সহযোগিতা পেলে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করব।
এই সংগঠন তৈরীর মূল উদ্যোক্তা নাহিদ খন্দকার বলেন দেশেই করোনা পরিস্থিতির দিন দিন অবনতির ফলে জনজীবনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেন না ফলে না খেয়ে দিন কাটছে। আমাদের উদ্দেশ্য আমাদের আশেপাশের কেউ যেন না খেয়ে দিন কাটায়।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক এলাকাতে এরকম সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET