কুষ্টিয়ার কুমারখালীতে করোনা সন্দেহে (৬০) বছর বয়সের এক মৃত ব্যক্তির দেহ থেকে কোভিক- ১৯ এর নমুনা সংগ্রহ করে পিপিআর ল্যাবে পাঠানো হয়েছে। তিনি রোববার সকাল ৭ টা ১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত শুক্রবার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিসের সামনে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এক গ্রাম পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন এবং রোববার সকাল ৭টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও কোভিক- ১৯ এর নমুনা সংগ্রহ করে পিপিআর ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









