, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সোনাগাজী চরাঞ্চলে কৃষকের পাশে ফেনী জেলা ছাত্রলীগ




সোনাগাজী চরাঞ্চলে কৃষকের পাশে ফেনী জেলা ছাত্রলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৭:৫৯ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনায় শ্রমিক সংকটের কারনে শ্রমিক পাচ্ছেন না কৃষকেরা। সোনাগাজীতে শ্রমিকের অভাবে কৃষকের চাহিদা অনুযায়ী ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধান কাটার ব্যবস্থা করেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা । সোমবার কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা যায়, করোনায় শ্রমিক সংকটের কারনে শ্রমিক পাচ্ছিলেন না কৃষকেরা। উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া এলাকার কৃষক সাহাব উদ্দিন ৬০ শতাংশ এবং মতিগঞ্জ ইউনিয়নের পালগিররি গ্রামের বেলাল হোসেনের ৩০ শতাংশ জমির ধান শ্রমিক সংকটে কাটতে পারাচ্ছিলেন নাহ। খবর পেয়ে কৃষকের দুশ্চিন্তা দূর করতে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেন।

এসময়, কৃষকের ধান কাটায় জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ ও উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাদল’র নির্দেশনায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন এবং সাধারণ সম্পাদক মীর এমরানের নেতৃত্বে ৬০ জন  ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের যেকোনো প্রয়োজনে এবং ফেনীবাসীর যেকোনো প্রয়োজনে ফেনী জেলা ছাত্রলীগ সব সময় পাশে থাকবে।

জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাদল বলেন, করোনায় শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছে নাহ কৃষকেরা। কৃষক সাহাব উদ্দিন ও বেলাল হোসেনে পাকা ধান শ্রমিক সংকটের কারণে ঘরে তুলতে পারছেন না এমন খবরে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটতে ছুটে যায়। খোলা মাঠে সূর্যালোকে কৃষি কাজ করা শরীরের জন্যেও ভালো।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন  জানান, মাঠে ফলনও ভালো হয়েছে। আক বিকালেও বর্গাচাষি আবুল হোসেন ৬০ ডিসিমেল জমির ধান কেটে দিবে ছাত্রলীগ নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। এই দুঃসময়ে প্রত্যেকের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো।
কৃষকরা বলেছেন, প্রথমে উনারা বিশ্বাসই করতে পারছিলেন না, বিনাপারিশ্রমিকে তার ধান কেটে দেবে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা তার জমির ধান কেটে দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET