, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিকদের প্রণোদনার আওতায় আনতে প্রেস কাউন্সিলের চিঠি




সাংবাদিকদের প্রণোদনার আওতায় আনতে প্রেস কাউন্সিলের চিঠি

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ২৩:০২ | 1000 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংবাদিকদের তালিকা করে বিশেষ প্রণোদনার আওতায় আনতে দেশের সকল জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। রোববার প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম দেশের সকল জেলা প্রশাসকদের কাছে ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন। ‘সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রন্ত। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজন।’ বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। চিঠিতে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত নীতিমালার আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্টদের একটি তালিকা প্রণয়ন করে তাদের বিশেষ প্রণোদনার আওতায় আনতে বলা হয়েছে।
ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের বিষয়ে তিনি বলেন, সারাদেশের মতো ঢাকার জেলা প্রশাসককেও এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসক প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই যেন তালিকাভুক্ত হন এ বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET