ভেড়ামারায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনগণকে ঘরে রাখতে উপজেলা নির্বাহি অফিসার জনাব সোহেল মারুফ আজ মঙ্গলবার সকালে ভেড়ামারায় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন, অভিযানে ৮ টি চায়ের দোকান, ৩ টি সিমেন্টের দোকান, ৩ টি হোটেল ও ১ টি করাতকলের কার্যক্রম বন্ধ করেন।
১২ মাইল তেলপাম্পের সামনে করাত কলকে সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ করায় (২) মতে ১,০০০( এক হাজার) ও আরেকটি দোকানকে ২০০( দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
এছাড়া ভেড়ামারা বাসস্ট্যান্ডের সামনে ১ টিনের দোকানকে ১০,০০০( দশ হাজার) ভেড়ামারা বাজারে ২ টি অটোমোবাইল দোকান খোলা রাখার দায়ে প্রত্যেককে ২৫০০(দুই হাজার পাঁচশত টাকা), ১ টি মোবাইলের দোকানকে ১,০০০ ( এক হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।। অদ্য সর্বমোট ১৭,২০০( সতের হাজার দুইশত) টাকা অর্থদণ্ড আদায় করে সরকারি খাতে জমা করা হয়।
অভিযান পরিচালনা শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন,সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Please follow and like us:









