, , ,

শিরোনামঃ-




ফেনীতে আরো একজন’র করোনা শনাক্ত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৩:৩৯ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী প্রতিনিধি :  ফেনীতে আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি জেলার সোনাগাজী  পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়া ইউনিয়নের যুবক (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আক্রান্ত ব্যক্তি সোনাগাজী পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকুরী করেন। গত ক’দিন ধরে অসুস্থ বোধ করলে  ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। সেটি সিভিল সার্জন অফিসের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্ত ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবার দুপুরে ফেনী ট্রমা সেন্টারে আনা হবে। যেখানে আইসোলেশনে রেখে বিশেষজ্ঞ চিবিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১শ ৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়  ১৬ এপ্রিল পাঠানো ৯টি নমুনার আজ পরীক্ষা হয় । একটির রিপোর্ট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ । এ পর্যন্ত ফেনী জেলায় পজিটিভ রোগী ২টি। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪২টি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET