সিলেটে অসহায়দের পাশে থাকার উদ্যোগ নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক আজ এক ভিডিও কনফারেন্স এ সিলেট সদর থানা এসোসিয়েশনের এক জরুরি বৈঠক সভা অনুষ্টিত হয়. সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের পরিচালনায় সংগঠনের সহসভাপতি শাহনেয়াজ কোরেশি, সৈয়দ মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী, এম এ ওয়াদুদ, দপ্তর সম্পাদক ফয়সল আহমেদ, সদস্য মাহবুব রহমান সহ কার্যকরী কমিটির সকলের পরামর্শে সিলেট সদরে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
Please follow and like us:









