সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ত্রাণের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। ইউপি সদস্য শফিকুল ইসলাম তার নিজের পরিবারের সদস্যদের অন্তর্ভ‚ক্তিকরণ,একই পরিবারে একাধিক নাম এবং আর্থিকভাবে স্বচ্ছল নিজের আপন ভাই,স্থানীয় ভাবে এলাকায় অনুপস্থিত ব্যক্তিদের নামও তালিকায় রয়েছে। তালিকায় বঞ্চিত হচ্ছেন অসহায় হতদরিদ্র মানুষ। ফলে সবার মাঝে চরম ক্ষোব বিরাজ করছে।
ত্রানের প্রকাশিত তালিকায় দেখা যায়,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডটি গোলকপুর,ইসলামপুর,অমৃতপুর,কচুনা

স¤প্রতি ইউপি সদস্য শফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩৪জনের তালিকা জমা দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
এতে দেখা যায়,তালিকায় থাকা ৯নং ক্রমিকে ইউপি সদস্যের আপন ভাই কামরুল ইসলাম এবং ৫নং ক্রমিকে আপন ভাতিজা রুবেল পিতা আশনকুলি,২৫ ও ২৬ নং ক্রমিকে আপন শ্যালক হবির ও মুছলিম মিয়া উভয় পিতা আরব আলী এবং ১,২০,২৯ নং ক্রমিকে তালিকায় একই পরিবারে সদস্যের নাম তিনবার দেওয়া হয়েছে। এবং ২৯ নং ক্রমিকে নবাব মিয়া নামের ব্যক্তি বর্তমানে দীর্ঘ দিন থেকে ঢাকায় অবস্থানরত। এবং তালিকায় থাকা ১৪ নং এবং ২৮নং ক্রমিকে ব্যক্তি একই পরিবারের উভয় পিতা নুর মিয়া।
স্থানীয় এলাকাবাসী জানান,যারা গরীব সরকারী ত্রান পাবার যোগ্য তারা পায় না আর যারা সাবলম্বী তারাই সব সুবিধা পাচ্ছে কিছু বলা ও যায় না। আমরা হাওর পাড়ের মানুষ সব কথা সবার কাছে কইতেও পারি না।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ক্রমান্বয়ে সবাই ত্রাণ পাবে। একই পরিবারের ৩ জনকে ত্রাণ পাওয়ার বিষয়টি তিনি সত্যতা স্বীকার করে বলেন,তারা পৃথক অন্নে বসবাস করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি বলেন,এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।









