, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ছাগলনাইয়ায় গনশিক্ষার শিক্ষক ও চয়েস গাড়ীর চালক হেল্পারদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন সোহেল চৌধুরী




ছাগলনাইয়ায় গনশিক্ষার শিক্ষক ও চয়েস গাড়ীর চালক হেল্পারদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১৯:৩৩ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। চলমান মহামরির শুরু থেকে ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন, হতদরিদ্র জনসাধারণ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মধ্যবিত্ত পরিবার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, সিএনজি অটোরিকশা চালক, মাইক্রো চালক সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকদের মাঝে খাদ্য সামগ্রী কিংবা নগদ অর্থ অনুদান অব্যাহত রেখেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন সোহেল চৌধুরী। এসময় করোনাভাইরাস থেকে মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এর পরপরই ছাগলনাইয়া-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী গাড়ী চয়েস পরিবহনের চালক ও হেল্পারদের মাঝে উপজেলা চেয়ারম্যান’র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET