, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার মাড়িয়া ইউপিতে শিশুখাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এনামুল হক




বাগমারার মাড়িয়া ইউপিতে শিশুখাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ২২:৩৫ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে অসহায়দের নগদ অর্থ ও শিশুদের মাঝে শিশু খাদ্য এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে মাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অসহায়দের নগদ অর্থ এবং শিশুদের মাঝে শিশু খাদ্য ও শুকনা খাবার বিতরণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

করোনা সংকটে বাজার ঘাট বন্ধ থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে আছে শিশুরা। সেই সাথে অসহায় ব্যক্তিরা। সেই সকল ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাস্টার হাবিবুর রহমান মটর, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ। এ সময় ইউনিয়নের ৫৫ জন অসহায়কে নগদ ৫ শত টাকা, শিশুদের মাঝে শিশু খাদ্য এবং শুকনা খাবার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET