পটুয়াখালীর কলাপাড়ায় নোভেল করোনা পরিস্থিতি ও আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পিছিয়ে পরা কর্মহীন অসহায় ও দুস্থ্য ভুমিহীন বেশ কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বন্ধু মহলের সদস্যরা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় লালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোনখলা গ্রামের নতুন বাজারের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরন করা হয়।এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সভাপতি মো: হারুন অর -রশিদ তালুকদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শহিদ তালুকদার, আরো উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্যরা।সহযোগিতায় মোঃ জামিরুল ইসলাম,অওরীন মাহামুদ পারভেজ, মোঃ বাইজিদ হোসেন এবং বিশেষ সহযোগিতায় মোঃ তাইজুল ইসলাম(মুন্সিগঞ্জ)প্রমুখ।বন্ধু মহলের সদস্যরা বলেন,করোন পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই তিনি সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন।









