, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান(এমপি) এর পিপিই বিতরণ ॥




ফুলবাড়ীতে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান(এমপি) এর পিপিই বিতরণ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৬:০০ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস মোকাবেলায় সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার(এমপি)এর ব্যক্তিগত উদ্দ্যেগে উপজেলা প্রশাসনের মাধ্যমে পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট) ও কেএন-৯৫ মার্কস বিতরণ করা হয়েছে।
গতকাল (২৪এপ্রিল) শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার(এমপি) এর অডিও বার্তায় উদ্বোধনের পর চিকিৎসক,পুলিশ,উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের জন্য এই পিপিই ও কেএন-৯৫ মার্কস বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
পিপিই প্রদানকালে,সংসদ সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,এই সংকটময় মুহূর্তে যারা প্রতিনিয়ত মানুষের কাছে গিয়ে সেবা দিয়ে যাচ্ছে,তাদের জন্য সাবেক মন্ত্রী ও বর্তমান এমপির ব্যক্তিগত উদ্যেগে ফুলবাড়ীতে ১৩০পিস পিপিই,১৮০ পিস সুকভার,১০০পিস গোল্ভ,১৪০পিস মার্কস ও ১০০পিস চশমা বিতরণ করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার(ফুলবাড়ী সার্কেল) মিয়া আশিষ বিন হাসান,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী,উপজেলা প.প. কর্মকর্তা হাসানুল হোসেন,কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্,স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET