, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কর্মহীন ১৪’শ চালকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন চেয়ারম্যান মিলন




কর্মহীন ১৪’শ চালকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন চেয়ারম্যান মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৮:৪৩ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাহেদ সাব্বির,ফেনী প্রতিনিধি:  প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ প্রায় ১৪ শতাধিক শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন চারচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

শুক্রবার  সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রিক্স, টমটম ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মাঝে তিনি এই খাদ্যসামগ্রি বিতরণ করেন। তিনি ৯০০ রিক্স ও টমটম শ্রমিক ও ৫০০ জন সিএমজি শ্রমিকের মাঝে ৫কেজি চাউল ও ২ কেজি আলু তুলে দেন।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে কারণে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার খাদ্যসামগ্রী পাঠিয়েছন।  আজকে ৬ষ্ঠ দফায় ইউনিয়ের সকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রী উপহার বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। দূর্যোগময় মুহূর্তে তিনি দলমত নির্বিশেষ দুস্থ মানুষের একটি তালিকা তৈরি করে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে করছেন। চরচান্দিয়া ইউনিয়নের কোন মানুষ যেন না খেয়ে থাকেন, সে ব্যাপারে তিনি সজাগ রয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET