, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দূর্দিনে বাগমারাবাসীর পাশে নেই উপজেলা চেয়ারম্যান অনীল সরকার




দূর্দিনে বাগমারাবাসীর পাশে নেই উপজেলা চেয়ারম্যান অনীল সরকার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ২০:৫৪ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাহফুজুর রহমান প্রিন্স,বাগমারা,রাজশাহী: বিরোধী দল বিহীন বিগত উপজেলা নির্বাচনে মাত্র ১০ শতাংশ ভোটারের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শ্রী অনীল কুমার সরকার। আজ বিশ্বময় করোনা আতঙ্কের মহামারির থাবায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সেই মহামারির করাল থাবা থেকে রেহাই পায়নি বাগমারার আপামর জনসাধারন। বাগমারাবাসীর এমন ক্লান্তিলগ্নে চরম দূর্দিনেও পাশে নেই সেই ভোটার বিহীন উপজেলা চেয়ারম্যান আনীল কুমার সরকার। অনীল কুমারের নিজ দল আওয়ামীলীগ ছাড়াও আজ সর্বমহলে একি প্রশ্ন মানুষকে দগ্ধ করে চলেছে তা হল এই দূর্দিনে তিনি(অনীল) কোথায়। আজ যখন বাগমারার গণমানুষের নেতা ইঞ্জি এনামুল হক দিনরাত্রি বাগমারায় অবস্থান করে ত্রান নিয়ে অসহায় মানুৃষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। খুলেছেন করোনা নিয়ন্ত্রন কক্ষ। ইঞ্জি এনামুল হকের অনুকরণে ও অনুসরণে দুই পৌর মেয়র ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও অনেক সংগঠনের নেতা কর্মীরাও সরকারি বিভিন্ন বরাদ্দের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে যে যার মত পারছেন ত্রান নিয়ে ছুটে চলেছেন অহসায় মানুষের পাশে। এছাড়া বাগমারাবাসীর দ্বারে দ্বারে সাধ্যমত ত্রান নিয়ে ছুটে চলেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু। তবে সেই চরম মূহূর্তে কোথাও দেখা মিলছে না অনীল কুমার সরকারের। তিনি কী গা ঢাকা দিয়েছেন নাকি করোনা উপসর্গ নিয়ে হোম কোরেন্টাইনে আছেন।

উপজেলা পরিষদ ও দলীয় নেতা কর্মীদের সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস হতে চলল। বাংলাদেশের অন্যান্য উপজেলার মত বাগমারাকেও লকডাউনে রেখেছে প্রশাসন। এরি মধ্যে গত ১১ এপ্রিল উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রগাছি গ্রামে নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলে প্রশাসন আরো হার্ডলাইনে চলে যায়। শক্তহাতে চালানো হয় লকডাউন কার্যক্রম। হাট বাজার গুলোতে চলাচল নিয়ন্ত্রন করা হয়। অবস্থা বেগতিক দেখে এমপি এনামুল হক উদ্যোগ নিয়ে বাগমারা মেড়িকেলের ্এ্যাম্বুলেন্সকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র করে রোগির বাড়ি বাড়ি চিকিৎসা দেওয়া শুরু করেন। আপাতত স্বস্তি ফিরে আসে বাগমারাবাসীর মনে। দলীয় সূত্র মতে, এবার ত্রান নিয়ে চলে হাহাকার। সাধারন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষগুলো পড়ে চরম দূর্বিপাকে। চা স্টল মাালিক ক্ষুদ্র দোকানী, সেলুন মালিক, ছ- মিল শ্রমিক, ভাটা, বয়লার শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবি মানুষের মাঝে শুরু হয় হাহাকার। তাদের কাজ বন্ধ হয়ে যায়। এসব দিশেহারা লোকজনের পাশে ছুটে আসেন ইঞ্জি এনামুল হক। তিনি তার সাধ্যমত চাল ও অর্থ সাহায্য চালাতে থাকেন। যদিও প্রয়োজনের তুলনায় এই সাহায্য ছিল অপ্রতুল। তাই ত্রান প্রত্যাশি সাধারন লোকজনের মনে একই প্রশ্ন ঘুরে ফিরে দেখা দেয় যে তাদের আরেক প্রিয় নেতা অনীল সরকারের কথা। কেন তিনি এই দূর্দিনে তাদের পাশে দাড়াচ্ছেন না। তাদের খোজখবর নিচ্ছেন না। জানা গেছে অনীল কুমার সরকার দলীয় পদ ও উপজেলা চেয়ারম্যান ছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হলেও এই সংগঠনের থেকেও কোন ত্রান কার্যক্রম না চালানোয় তার নিজ স্বজাতি হিন্দুদের মধ্যেও দেখা দিয়েছে চরম ক্ষোভ ও হতাশা। ভবানীগঞ্জ হিন্দু পাড়ার একাধিক প্রবীন ও নবীন ব্যক্তিরা জানান, তিনি (অনীল সরকার) আমাদেরকে ধোকা দিয়ে আমাদের সাথে প্রতারনা করে চলেছেন। ভোটের সময় আমরা তার জন্য জানপ্রান দিয়ে খেটেছি। দশ পারসেন্ট ভোট আনাও যে কী কষ্ট ছিল তা আমরাই জানি। অথচ আজ তিনি লঙ্কায় গিয়ে রাবন বনে গেছেন। আমাদের দিকে আর ফিরে চান না। জেলা পূজা উদযান পরিষদের সভাপতি ভবানীগঞ্জের মুক্তিযোদ্ধা বিরেনন্দ্রনাথ সরকার বলেন, সে একটা মস্ত অভিনেতা। ২০০১ সালের নির্বাচনে নৌকার প্রার্থী জিন্নাতুনের পরাজয় হবে ভেবে তার টাকা মেরে অসুস্থতার ভান ধরে চিকিৎসার জন্য ভারতে পালিয়ে গেল। সে বড় সুবিধাবাদী সুযোগ সন্ধ্যানী। আজ গোটা দেশের মত বাগমারাবাসীর চরম বিপদের দিনে তাদের পাশে না থাকাটা দু:খজনক। তবে তিনি জানান, আমি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামলীগ কর্মী হিসাবে বসে নেই। ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত মানুষকে ত্রান দেওয়ার চেষ্টা করছি। প্রায় একই অভিমত ব্যক্ত করে সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড, জাকিরুল ইসলাম সান্টু বলেন, তিনি অনীল সরকার এর আগে দুই টার্মে আওয়ামলীলীগের ভরাডুবির আশংকায় গায়ে হলুদ মেখে জন্ডিসের রোগি সেজে কখনও ভারতে কখনও ঢাকায় গিয়ে আত্মগোপন করে ছিলেন। এবারও তিনি বাগমারাবাসীর চরম দূর্দিনে ত্রান দেওয়ার ভয়ে অসস্থতারর অভিনয় করে চলেছেন। আরেক আ’লীগ নেতা বলেন, অনীল সরকারের অবস্থা সেই রাখাল বালকের মত। বার বার বাঘ বাঘ বলে চিৎকার করে লোকজনকে ফাকি দিয়ে যখন সত্যি বাঘ এসেছে তখন লোকজন এগিয়ে যায়নি। অনীল সরকারও তাই। বার বার অসুখ অসুখ বলে এবার হয়ত তিনি সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন। তবে মানুষ তা আর বিশ্বাসে নিতে চাইছে না। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু জানান, শুনেছি অনীল সরকার অসুস্থ এবং আরো শুনেছি তিনি নাকি এক মেট্রিক টন চাউল এমপি’র ত্রান ভান্ডারে জমা দিয়েছেন। তবে ওই চাল কোথাকার তা আমার জানা নেই। উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, অনীল দাদা অসুস্থ। তার পক্ষে আমরাই মাঠে কাজ করছি। তিনি (অনীল) তার ব্যক্তিগত উদ্যোগে এক মেট্রিক টন চাল আমাদের দিয়েছেন আমরা তা বন্টন করেছি। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, উপজেলা চেয়ারম্যান মহোদয় অসুস্থ। তার সাথে আমার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তার সর্দি কাশি হয়েছে তবে জ্বর তেমন নেই। গতকাল তিনি বাগমারায় এসেছেন। সর্বশেষ এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার বলেন, আমার মাসিক সম্মানীর টাকা দিয়ে গরীব মানুষের জন্য এক মেট্রিক টন চাল কিনে দিয়েছি। আমি একটু অসুস্থ আছি। ডাক্তারের পরমর্শে ওষধ সেবন করছি। আমার সুস্থতার জন্য প্রিয় উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET