করোনাভাইরাসের কারণে গোটা দেশ আজ স্থবির। সকল শ্রেণি-পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত। হতদরিদ্র, নিম্নআয়ের খেটেখাওয়া মানুষেরা যখন খাবারের জন্য অপেক্ষমান, ঠিক এই মুহুর্তে গ্রীস প্রবাসী ভাইদের উদ্যোগে ঠাকুরভোগ গ্রামের ১৬৫ টি অসহায় ও দরিদ্র পরিবার পেল নগদ ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থ সহায়তা । ২৭ এপ্রিল সোমবার দুপুরে, এই অসহায় মানুষজনের হাতে এই অর্থ তুলে দেন গ্রামের যুবকরা।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীস প্রবাসি লিটন মিয়া, ঠাকুরভোগ গ্রামের মোঃ আবুল মিয়া, আলমগির মিয়া, আজিবুল মিয়া, কালন মিয়া, আশিক মিয়া, টিপু মিয়া প্রমুখ।
উপস্থিত অত্র গ্রামের মুরব্বী মোঃ আশিক মিয়া বলেন, এই মহামারী করোনা ভাইরাসের কারণে সাধারন মানুষের জীবন নিয়ে শংঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা একটু সচেতনতাই একজন মানুষ যেমন নিরাপদে থাকবেন তেমনি তার পরিবারের প্রতিটি মানুষ ও নিরাপদে থাকবেন। এজন্য সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। তিনি বলেন এই করোনা মহামারীতে যারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে হাট বাজার কিংবা অযথা ঘুরাফেরা থেকে বিরত আছেন তারা যেমন নিরাপদে আছেন সরকার ও প্রশাসন তাদের বাড়ি বাড়ি নিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন। কাজেই সবাইকে নিজের দায়িত্বের জায়গা থেকে সচেতন হওয়া দরকার, এই দুর্যোগময় সময় বিত্তবানদের অসহায়দের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।
Please follow and like us:









