, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে ত্রাণ বিতরণ




ত্রিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে ত্রাণ বিতরণ

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:৪৪ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহ ত্রিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনায় আজ বিপর্যস্ত গোটা দেশ। করোনার প্রাদুর্ভাবে দেশের নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রা অনেকটাই থমকে গেছে। রাস্তার পাশে টঙ দোকানে চা-বিক্রেতা, রিকশাচালক কিংবা পরিবহন শ্রমিক নিম্ন আয়ের সব পেশার মানুষই এখন অর্থকষ্টে ভুগছেন। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। সংসারের খরচ চালাতে অনেককেই তাই চেয়ে থাকতে হচ্ছে অন্যের মুখের দিকে কিংবা ত্রাণের জন্য। প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) ত্রিশালের বিভিন্ন স্থানে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রিশলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, দৈনিক আমাদের সময় ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক এইচ এম জোবাইয়ের হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET