বগুড়ার ধুনটে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মেহের আলীর ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে তারা। করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটার শ্রমিক না থাকায় পাকা ধান নিয়ে বিপাকে পড়েন কৃষক মেহের আলী। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের নেতৃত্বে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম মুঞ্জু, সরোয়ার হোসন বাবু, নুরুন্নবী, রতন মাহমুদ. যুগ্ম সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রাসেল, ওয়াসিম আকরাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সায়েম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেদুজ্জামান রানা, মানব বিষয়ক সম্পাদক শিপন বাবু, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান অসিম, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম তরফদার, সাধারন সম্পাদক এইচ.এম আসিফ সরকার, চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্্রাট শেখ প্রমুখ।









