সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অসহায়ের সহায় হয়ে নিম্নমধ্যবিত্ত পঞ্চাশটি পরিবারকে সাত দিনের খাবার সহায়তা প্রদান করা হয়েছে। যারা কখনই লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারে না অথবা কাউকে বলতেও পারে না তাদেরকে এই সহায়তা দেয়া হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির সভাপতি শেখ শাহ আলম এবং নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের সহায়তায় প্রতি পরিবারকে চাল, ডাল, চিনি, লবন, আলু, আটা ও একটি করে সাবান দেয়া হয়েছে। শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার সোনামুখীতে এই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জোটের কাজিপুর শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন শাখার সভাপতি চঞ্চল ভৌমিক, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আল মামুন তালুকদার খোকন, সমাজকর্মি আনিসুর রহমান প্রমূখ।
Please follow and like us:









