, , ,

শিরোনামঃ-




উল্লাপাড়া করোনা আক্রান্ত হয়ে এক জন গৃহবধূ মারা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৬:৩৯ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে রোববার রাতে এক গৃহবধু মারা গেছে। তার নাম আলেয়া খাতুন (৪৫)। তিনি উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার এরফান আলীর স্ত্রী। তিনি ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই গৃহবধুর মেয়ে রোজিনা খাতুন (২০) মাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে। মৃত গৃহবধু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

 

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ আল আমিন সরকার আশিক ও পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম সরেজমিনে ওই বাড়ি পরিদর্শনে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

 

সোমববার ভোরে পরিবারের লোকজন তথ্য গোপন করে ওই গৃহবধুর লাশ পৌর শহরের উল্লাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। জানায় মহল্লার অনেকেই অংশ নেয়। পরে করোনা রোগীর জানাযায় অংশ নেয়া ব্যক্তি সহ পুরো মহল্লায় আতঙ্ক বিরাজ করছে।

 

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকতা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। ওই পরিবারের সবার রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা হবে। একই সাথে তাদের হোম কোয়ারেনটেন্ট নিশ্চিত করা হবে।

 

উল্লাপাড়া পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম জানান,ওই পরিবার সহ পুরো মহল্লা লক ডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত পরিবারের সবার খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছি।

 

খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ, উপজেলার প্রশাসন,পুলিশ প্রশাসন ওই মহল্লায় অবস্থান করছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET