, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালাইয়ে ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ




কালাইয়ে ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ২৩:০৮ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

করোনা ভাইরাসের কারণে জয়পুরহাটের কালাই উপজেলার সংগ্রামী ভিক্ষুকরা খুব অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় ঘরে থাকা অসহায় হয়ে পড়া উপজেলার সংগ্রামী ভিক্ষুক সদস্যেদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, সাবান এবং অর্থ বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ হাতে পেয়ে খুব খুশি ঐসব অসহায় হয়ে পড়া সংগ্রামী ভিক্ষুকরা।

গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার চত্বরে সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণের মূখ্য ভূমিকা পালন করেন গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালেক।
এসময় গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার সেকেন্ড অফিসার মো. মহশীর আহম্মেদ, আলমপুর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ কালাই উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET