, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলব উত্তরে,সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় যুবক আটক




চাঁদপুর মতলব উত্তরে,সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:৫৩ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মতলব উত্তরে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক মুক্তার হোসেন ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সরদারকান্দি গ্রামের মৃত মকবুল হোসেন প্রধানের ছেলে।
জানা যায়, ৮ মে বিকেল ৪টার সময় মুক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মতলব উত্তরে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে অসৌজন্যমূলক কুরুচিপূর্ণ কটুক্তি তুলে ধরে সামাজিক গণমাধ্যমে স্ট্যাটাসটি ভাইরাল করেন। ফেসবুকে ভাইরাল বিষয়টি ছড়িয়ে পরলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানালে শুক্রবার রাতে মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে মতলব উত্তর থানার এসআই ইব্রাহিম ও এসআই নাহিদ এর নেতৃত্বে থানা পুলিশের রাতে তার বাসা থেকে মুক্তার হোসেনকে আটক করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET