, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আশার পক্ষ থেকে ফুলছড়ি ফুডব্যাংকে খাদ্য সামগ্রী হস্তান্তর




আশার পক্ষ থেকে ফুলছড়ি ফুডব্যাংকে খাদ্য সামগ্রী হস্তান্তর

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:২৬ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে সারাদেশ ব্যাপী আশা ‘র খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আশা’র গাইবান্ধার নাকাইহাট অঞ্চলের পক্ষ হতে ফুলছড়ি উপজেলায় বিতরনের লক্ষ্যে ফুলছড়ি ফুডব্যাংকে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
১০মে (রোববার) উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন ফুলছড়ি ফুডব্যাংকের পক্ষে এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন। খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশার নাকাইহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. আতিকুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল লতিফ সরকার, লোন অফিসার এস এম মোস্তাকিম, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন কদ্দুছ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আশার এ ধরনের মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কর্মকাÐ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET