রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার নিজ ওয়ার্ডে এক ব্যাক্তির নামে দুইবার ওএমএস কার্ড ও মৃত ব্যাক্তির নামে একই কার্ড দেয়ার অভিযোগে পৌরসভার দুই কাউন্সিলরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। শোকজ নোটিশ প্রাপ্ত কাউন্সিলরা হলেন, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আমির হোসেন আমিন ও আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান। (৯ মে) শনিবার দুপুরে পৌরসভার প্যাডে স্বারক নং ২০২০/১০৯ এবং ২০২০/১১০। এসময় শোকজ নোটিশে স্বাক্ষর করেন পৌর মেয়র গোলাম রাব্বানী। নোটিশ দুটি তাদের হাতে পৌছে দেয়া হবে। এছাড়া নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টর মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অফিসিয়ালী ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল মুন্ডুমালা পৌরসভায় এক হাজার ২০০ জন ওএমএস কার্ড বিতারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিন্ধান্ত অনুযায়ী ৫ নং ওয়ার্ডে ৩২৯ নম্বর হতে ৫৫০ নম্বর সিরিয়ালে মোট ২২২ টি কার্ড বরাদ্ধ দেয়া হয়। এসব বরাদ্ধ কার্ডের মধ্যে ওই ওয়ার্ডে মৃত ব্যাক্তি আমজাদ হোসেনের নামে ৪৯৮ নং ক্রমিকের কার্ড অর্ন্তভুক্ত করেছেন কাউন্সিলর আমিন হোসেন আমিন। তাছাড়াও তিনি একই ওয়ার্ডে প্রায় ৯ জন ব্যাক্তিকে দুইবার করে একই কার্ড প্রদান করেছেন যা সরকারী আইন লঙ্ঘন হয়েছে। অপর দিকে একই সভায় ৮নং ওয়ার্ডের জন্য ওএমএস কার্ড বরাদ্ধ দেয়া হয়। সে ওয়ার্ডের বরাদ্ধকৃত কার্ড থেকে একই ব্যাক্তির নামে দুই বার কার্ড দেয়া হয়েছে একাধিক ব্যাক্তিকে। তাকেও ২৪ ঘন্টর মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অফিসিয়ালী ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বলেন, শুধু মাত্র রাজনৈতিক উদ্যোশ্যে হাসিলের জন্য কয়েকজন কাউন্সিলর আমার নামে অপপ্রচার করছেন। নিজেদের নামের কার্ড বরাদ্দ নিয়ে ই”ছাকৃত ভাবে একক ব্যাক্তি বা মৃত ব্যাক্তির নামে ওএমএস কার্ড দিয়েছেন। আবার তারাই উল্টো সাংবাদিকদের কাছে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাছেন।শোকজ নোটিশের অনুলিপি কপি বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পাঠানো হয়েছে। এবিষয়ে শোকজ প্রাপ্ত কাউন্সিলর আমির হোসেন আমিন ও মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এখনও নোটিশ হাতে পায়নি ।









