চলমান করোনাভাইরাস এর ফলে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে ২য় ধাপে ত্রাণ প্রদান করে দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা।
মঙ্গলবার দোহার উপজেলার বিভিন্ন গ্রামের ৬০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়। রাতের আধারে সংগঠনের সদস্যরা প্রত্যেকের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়।
দরিদ্র মানুষের জন্য এই সামাজিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি।
Please follow and like us:









