, , ,

শিরোনামঃ-




সাদুল্লাপুরে বোরো ধান ও চাল ক্রয় শুরু

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৯:২৯ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাইবান্ধার সাদুল্লাপুরের সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের নিকট থেকে চাল ক্রয় অভিযান শুরু হয়েছে।

বুধবার বিকেল ৩টায় গাইবান্ধা-০৩ (সাদুল্লাপু-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি আনুষ্ঠানিকভাবে এই ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকারিয়া খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম, উপজেলা আ’লীগের সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান ও প্রভাষক আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সাদুল্লাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ কুমার সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চালকল মালিক সমিতির নেতা রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতেজার রহমান চঞ্চল প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম জানান, উপজেলার দুইটি সরকারী খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা দরে ২৯ শত ৫২ মেট্রিক টন বোরো ধান ও প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩৭২৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৫২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET