, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কামারখন্দে ঈদ কেনাকাটায় মানুষের ঢল: মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি




কামারখন্দে ঈদ কেনাকাটায় মানুষের ঢল: মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৬:০১ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারের মার্কেটগুলোতে নেমেছে মানুষের ঢল। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। করোনার ভয়কে উপেক্ষা করে গায়ে গা লাগিয়ে মার্কেটগুলোতে চলছে বেচাকেনা।
আজ (১৪ মে) বিকেলে জামতৈল রেলওয়ে স্টেশন বাজার মার্কেটের ছোট-বড় বিপণি বিতান গুলোতে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে উপজেলা জামতৈল বাজারের মার্কেটগুলোতে একে অপরের গায়ে গা লাগিয়ে পোশাকসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে মানুষ। ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েও ব্যর্থ হচ্ছেন দোকানিরা।
পোশাক কিনতে আসা তানজিলা পারভিন বলেন, ঈদের আর বেশি দেরি নেই। ছেলে-মেয়েদের পোশাক তো কিনতেই হবে। তাই করোনার ভয় উপেক্ষা করেই মার্কেটে এসেছি।
আয়েশা ফেরদৌস, মাহবুব কবির, তৌকির ইসলাম, তানিয়া সুলতানা, নাসরিন খাতুন, একাধিক ক্রেতার কাছে জানতে চাইলে তারা বলেন, করোনা আতঙ্কে আর কতোদিন বসে থাকবো। মুখে মাস্ক পরেই আমরা কেনাকাটার জন্য বেরিয়েছি।
শারীরিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এতো লোকের ভিড়ে দূরত্ব থাকে না। সবাই তাড়াতাড়ি নিজের কেনাকাটা করতে দোকানে ভিড় জমায়।
এদিকে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করায় উপজেলায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET