, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে গ্রাম আদালত প্রকল্পের গ্রাম পুলিশের উৎসাহ ভাতা প্রদান




আটোয়ারীতে গ্রাম আদালত প্রকল্পের গ্রাম পুলিশের উৎসাহ ভাতা প্রদান

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৭:০৬ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ২য় পর্যায়) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় করোনা দুর্যোগ মহুর্তে ৫৯জন গ্রাম পুলিশকে উৎসাহ ভাতা প্রদান করা হয়। ইউএনডিপি ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক কারিগরি সহযোগিতায় এবং বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উপজেলার ৬ ইউনিয়নে ৫৯ জন গ্রাম পুলিশকে প্রত্যেককে ৬০০/- টাকা হারে করোনা দুর্যোগে উৎসাহ ভাতা প্রদান করেন। গ্রাম আদালতের পঞ্চগড় জেলা সমন্বয়কারী মোঃ রাজিউর রহমান রাজু উপস্থিত থেকে বৃহস্পতিবার (১৪ মে) সকালে ধামোর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল উৎসব ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা সমন্বয়কারী বলেন,গ্রাম আদালত অল্প খরচে স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ গ্রামেই নিষ্পত্তি করে থাকে। এতে জনপ্রতিনিধি সহ গ্রাম পুলিশদের ভুমিকা প্রশংসনীয়। তাই করোনা দুর্যোগে গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে সামান্য আর্থিক সহযোগিতা গ্রাম পুলিশদের কাজে উৎসাহ যোগাবে আশা করি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET