, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কাজিপুরের মনসুরনগরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে




কাজিপুরের মনসুরনগরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২০:০৯ | 2178 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দূর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ি গ্রামে আমকুড়ানোকে কেন্দ্র করে আব্দুস সামাদ (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

 

স্থাণীয় সূত্র জানায়, গত সোমবার আনুমানিক বেলা এগারোটায় পূর্ব মাজনাবাড়ি এবতেদায়ী মাদ্রাসায় আম কুঁড়ানোকে কেন্দ্র করে কথা কাঁটাকাঁটি হয়। আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের দুহা শেখের পুত্র জয়নাল ও তার পুত্র আলতাফ, আল আমিন ও আল মামুন, মনসের আলীর পুত্র আব্দুল কাদের ও জামাল খলিফা, মৃত হবি ব্যাপারীর পুত্র মোজাহার, মজিবর, মতি গোয়াল, তমসের আলি ও হাসান, কোব্বাত শেখের পুত্র রশিদ, খোকা ও সুরুজ এরা সবাই মিলে আব্দুস সামাদ ভূঁইয়াকে (৫০) টেনে ঘরের ভিতর নিয়ে পেটাতে থাকে। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আব্দুস সামাদের দুই পুত্র রবিউল ও করিম ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে পা ভেঙ্গে দেয়।

 

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী গৌতম চন্দ্র মালি বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ আজকেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।”

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET