, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান মিন্টু




ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান মিন্টু

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২১:৩৮ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের কারনে কার্যত সারাদেশ লকডাউন হয়ে পড়েছে। যার দরুন বেকার হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রয়োজন থাকলেও বাহিরে কাজে যেতে পাড়ছেনা। এমতাবস্থায় সরকারি বেসরকারি সংস্থা ও অনেকেই নিজ উদ্যোগে এগিয়ে এসে যথাসম্ভব মানুষের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করে চলেছে।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া ৫০০ পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্র সামগ্রী তুলে দিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন-সাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, ১২নং সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মাজেদুল হক, সাধারন সম্পাদক আবু দাইয়াম জনি, মোঃ মাসুম, সাবেক ছাত্রনেতা ফরহাদ রতন,বিপুল,আনছারুল, শ্রমিকলীগের ইউনিয়ন সভাপতি মোঃ মোজাম্মেল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বিতরণ কর্মসুচিতে সাহায্য করেন, মোঃ কামরুল, মোঃ ফারুক ও শ্রী শরৎ চন্দ্র সেন সহ অনান্যরা।
মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, আমি আমার সামান্য আয় দিয়ে ৫০০ পরিবারের মাঝে সামান্য খাদ্র সামগ্রী দিতে পেরেছি,আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো পরিবারের মাঝে খাদ্র সামগ্রী দিতে পারি। তিনি এলাকার বিত্তবান মানুষকে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান।
এসময় নিম্নআয়ের মানুষেরা জানান, এরকম যদি আমাদের পাশে ইউনিয়নের বিত্তবান ব্যক্তিরা এসে আমাদের এই র্দুদিনে পাশে দাড়ায় তাহলে আমরা চারটা খেয়ে অন্তত বাচঁতে পারবো

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET