কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাস্থ পেরিয়া ইউনিয়ন নাগরিক ফোরামের (ঢাপেনাফ) পক্ষ থেকে পেরিয়া ইউনিয়নের ২৭টি গ্রামের এক শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ছেহরিয়া মধ্যমপাড়া জামে মসজিদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঢপেনাফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জে এ কর্পোরেশনের স্বত্ত্বাধীকারী ঢাকা মহানগর উত্তরের রূপ নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওহাব আবু, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অনারারী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন শোভন ও এ্যাডভোকেট আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল হালিম দিপু’র সার্বিক ব্যবস্থাপনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সবুজের তত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী, যুবনেতা মাঈন উদ্দিন মনজু, মো: মহসিন, ফারুক আহম্মেদ মজুমদার, কবি ও সাংবাদিক আফজাল হোসাইন মিয়াজী, ঢাপেনাফের দপ্তর সম্পাদক রেজাউল করিম রাসেল, প্রকাশনা সম্পাদক মোতাহের হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম মামুন, বিএনপি নেতা আমান উল্যা আমান, যুবনেতা আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন ঢাপেনাফ নেতৃবৃন্দ ও হিন্স সলিসিটরস ফাউন্ডেশন ইউ,কে।









