আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও কার্যালয়ের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে পিপিই, সার্জিক্যাল মাস্ক, গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৪৫টি পিপিই, ৪৫০টি সার্জিক্যাল মাস্ক, গ্লোভস ৪৫০টি ও হ্যান্ড স্যানিটাইজার ৪৫টি।
সোমবার (১৮ মে) সকালে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে এ সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম।
এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহবায়ক বিধান চন্দ্র দাস, সাংবাদিক এন্টুনী ডেভিড নীল, অন্তর রায় প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









